দুই মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

দেশের উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় দুই মিনিটের ব্যবধানে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এই কম্পন অনুভূত হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং চীনের বিভিন্ন এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।
তবে এই জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











