হাতিরঝিলে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৮
অ- অ+

রাজধানীর হাতিরঝিল এলাকায় সানাউল্লাহ (২৫) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রামপুরা ওয়াপদা রোড এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে দেলোয়ার নামের স্থানীয় এক রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান।

গুলিবিদ্ধ সানাউল্লাহর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গয়সা গ্রামে। তার বাবার নাম আব্দুল বারেক এবং মায়ের নাম বকুল আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, সানাউল্লাহর বুকে ও পায়ে গুলির আঘাত রয়েছে। কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রামু ট্রেন দুর্ঘটনা: স্বামী-সন্তানের পর মারা গেলেন তানিয়া
যুক্তরাষ্ট্রের শিকাগোয় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
মৌলভীবাজারে নিজ ঘরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ
কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার