আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:২৯
অ- অ+

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ আটটি জেলায় ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর স্থানগুলোতে নিরাপত্তা ও টহল জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাহিনীটি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনযাত্রা ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেত্রী
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম, নজরদারিতে অন্য শীর্ষ সন্ত্রাসীরাও: ডিএমপি
রাস পূর্ণিমায় যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করল কোস্ট গার
ঢাকা রেঞ্জের সক্ষমতা বাড়াতে দুই মাসের জন্য সংযুক্ত ১২ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার