মৌলভীবাজারে নিজ ঘরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৩
অ- অ+

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিজ ঘর থেকে হাসিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির উদ্দিন।

হাসিনা বেগম ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী এবং মৃত বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর জয়নাল মিয়া ও হাসিনা বেগম নিঃসন্তান ছিলেন। তাদের বাড়ির পাশেই হাসিনার বাবার বাড়ি। প্রতিদিনের মতো রোববার সকাল ১০টার দিকে জয়নাল মিয়া কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

পরে স্ত্রীকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে তাকান তিনি। এ সময় বসতঘরের পাকা তীরের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে জুড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

জুড়ী থানার এসআই মোহাম্মদ কবির উদ্দিন জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। হাসিনার বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্রের শিকাগোয় খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
হাতিরঝিলে যুবককে গুলি
কারাগারে মারা গেলেন ত্রিশালের সাবেক ইউপি চেয়ারম্যান আদিল সরকার
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা