সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:৫০
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলা এবং জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন প্রধানমন্ত্রী। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে আরও রয়েছেন— দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সফরে পাকিস্তান গেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেত্রী
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম, নজরদারিতে অন্য শীর্ষ সন্ত্রাসীরাও: ডিএমপি