নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ২৩:৩৭
অ- অ+

রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

ডিএমপি কমিশনার বলেন, থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দেন তিনি।

মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন কমিশনার।

রোববার সকাল সাড়ে ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) ও অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মো. ফারুক হোসেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী ও মোহাম্মদ ওসমান গণিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ডিএমপির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বর্ণের দামে ধস, বিয়ে ও উৎসবের কেনাকাটায় স্বস্তি
ঢাকা ও খুলনায় ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
হালুয়াঘাটের সীমান্ত এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে, এটা বাংলাদেশের দুর্ভাগ্য: শামা ওবায়েদ