সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।’
শনিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
রবিবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে পাপিয়া সুলতানার ফেসবুক আইডিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা গেছে। শনিবার দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন। সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইনশাআল্লাহ, জয় বাংলা।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













