শিরোনাম :

‘বাঁচান আমাদের’, বৈশাখী টিভির ছাদ থেকে সাংবাদিকদের লাইভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৭| আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৩৯
অ- অ+

রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় চ্যানেলটির সাংবাদিক ও কর্মীরা ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।

বিকাল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।

লাইভে তিনি আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

লাইভে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এমিলনকে একদল লোক তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে কর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। তবে এরপরও হামলাকারীরা নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন।

ওই কর্মী বলেন, নিচে এখনো তারা আছে এবং গেটের বাইরে তারা গেট ভাঙার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচে আছে। আশা করি, খুব দ্রুত এর সমাধান হবে। আমরা অনেকে আটকা আছি।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান সাংবাদিকেরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

এ সময় সাংবাদিকেরা তাদের আহত সহকর্মীকে হাসপাতালে পাঠাতে না পারার কথাও জানান। নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করেননি তারা।

লাইভের শেষ দিকে সাংবাদিকদের একজন বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদেরকে, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম
কুষ্টিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
এআই আতঙ্কে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধস: উধাও ৯ লাখ কোটি ডলার
৬ দিন সাগরে ভেসে লাবণী পয়েন্টে ট্রলার, উদ্ধার ২৮