শিরোনাম :

কুষ্টিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৫:৫১
অ- অ+

কুষ্টিয়ার মাঠজুড়ে এখন নতুন ধানের মিষ্টি গন্ধে ভরে উঠেছে। আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মনও ভরে উঠেছে। তাই আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন খেতে পানি জমে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কাটা ধান জমিতে রাখার ফলে জমিনে পানি জমায় ক্ষতির শঙ্কায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আবার যেসব কৃষকদের পাকা ধান কাটা হয়নি তারাও রয়েছেন ক্ষতির শঙ্কায়।

কৃষি বিভাগের তথ্যমতে এ বছর কুষ্টিয়ায় প্রায় ৮৯ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তবে ধানের উৎপাদন খরচ বাড়ায় ধানের দাম বৃদ্ধির দাবি কৃষকদের। অগ্রয়ণের ভরাক্ষেতে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত এখন কুষ্টিয়ার কৃষকরা। এবছর ধানের বাম্পার ফলন হলেও বেড়েছে উৎপাদন খরচ। সার-কীটনাশক ও শ্রমমজুরীসহ সব ধরনের উপকরণের বাড়তি দামের ফলে কৃষকদের বিঘাপ্রতি খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। ফলন হচ্ছে ২০ মণ থেকে ২৪ মণ হারে। তারপরও খুশি কৃষক। তবে হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে গত দু’দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফলে ধানের ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

দৌলতপুর উপজেলার রিফায়েতপুর এলাকার কৃষক মো. আব্দুল কুদ্দুস জানান, এবছর আমন ধানের বেশ ভাল ফলন হচ্ছে। বিঘাপ্রতি কমপক্ষে ২০ মণ ধান হচ্ছে। অনেকের ২৪ মণও হচ্ছে। তবে ধান চাষের উৎপাদনের খরচ বেড়েছে। সার তেলের দাম বাড়ায় বিঘাপ্রতি খরচ হয়েছে কমপক্ষে ১২ হাজার টাকা। কারও আরো বেশি। তবে হঠাৎ বৃষ্টিতে ধানের বেশ ক্ষতি হবে বলে তিনি উল্লেখ করেন। কৃষকদের দাবি সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণ করা না হলে ধান চাষ নিয়ে শঙ্কায় পড়বেন কৃষকরা। পাশাপাশি ধানের দাম বৃদ্ধির দাবিও তাদের। কুষ্টিয়ায় এবছর আমন ধানের বাম্পার ফলন ও লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এখন ধান কর্তন চলছে। এবছর লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় ৮৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। যা থেকে হেক্টর প্রতি চাল অর্জিত হবে ৩.৬৪ মেট্রিক টন (তিন দশমিক ছয় চার) বলে জানিয়েছেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. ওয়াহিদুজ্জামান।

উৎপাদন খরচ না কমলে ধানের উৎপাদন কমবে, ফলে বাড়বে চালের আমদানি নির্ভরতা এমনটি মনে করেন কৃষকসহ সংশ্লিষ্টরা।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই আতঙ্কে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধস: উধাও ৯ লাখ কোটি ডলার
৬ দিন সাগরে ভেসে লাবণী পয়েন্টে ট্রলার, উদ্ধার ২৮
অপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, চলবে দুই আদালতে 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি