শিরোনাম :

৩০ নভেম্বর নয়, ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৯:১৮| আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৯:২৩
অ- অ+

আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের কথা থাকলেও তা দুই দিন পেছানো হয়েছে।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় জানানো হয়েছিল, আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফর করবেন। তার সফর ঘিরে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সফর সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠনের উদ্যোগও নেওয়া হয়।

তবে শনিবার জেলা বিএনপির সদস্য সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। একই দিনে সেখান থেকে তার কুষ্টিয়া সফরের কথা রয়েছে।

ওই দিন প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম আরও গতিশীল হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগের সম্ভাবনা, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়ন নিয়েও প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর সফরে এসব শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু বা অর্থনৈতিকভাবে কার্যকর করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হলে কুষ্টিয়ার শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা তৈরি হবে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমরা আশা করছি প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ার পরিকল্পনা সরকারের: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা
রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪