শিরোনাম :

কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৭:০০
অ- অ+

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীসহ নানা অপরাধে ২০৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গত ১৯ ও ২০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।

আটকদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বাকি ৮১ জনের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি চিহ্নিত অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২১নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম
‘বাঁচান আমাদের’, বৈশাখী টিভির ছাদ থেকে সাংবাদিকদের লাইভ
কুষ্টিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি
এআই আতঙ্কে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধস: উধাও ৯ লাখ কোটি ডলার