শিরোনাম :

নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ সদস্যদের সমস্যা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নড়াইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৭:২৬
অ- অ+

পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শুনেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল করিম। কিছু সমস্যা সমাধানে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি অন্য যৌক্তিক আবেদনগুলোও পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

শনিবার নড়াইল জেলা পরিদর্শন পরবর্তীতে পুলিশ লাইনসের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব নির্দেশনা দেন ডিআইজি মো. রেজাউল করিম।

সভায় সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রস্তাব তুলে ধরেন। ডিআইজি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এ সময় কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া অন্যান্য যৌক্তিক আবেদন বিবেচনা করে সমাধানের আশ্বাস দেন খুলনা রেঞ্জের ডিআইজি। সভায় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যও দেন।

নড়াইল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
কুমিল্লায় আ.লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ২০৭
আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম