শিরোনাম :

সাজেকে ফের গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৬, ১৭:৪০
অ- অ+

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) গোলাগুলির খবর পাওয়া গেছে।

শনিবার সকাল থেকে সাড়ে বারোটা পর্যন্ত থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, মাচালংয়ের ১৪ কিলোকিলোমিটার নামক এলাকায় সেনাবাহিনীর টহল দল অভিযান পরিচালনাকালে; জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনান ঘটে। তবে ঘণ্টাখানেক ধরে কোন গুলির শব্দ বন্ধ আছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জানান ওসি তোফাজ্জল।

অন্যদিকে, বিভিন্ন দাবিতে গণকমিটির ডাকা অবরোধ চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজি, পুলিশ সদস্যদের সমস্যা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ