জননিরাপত্তায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় তার সঙ্গে ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে ডিআইজি ও বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জননিরাপত্তা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













