সুনামগঞ্জে সাড়ে ৪ লাখ টাকা ভারতীয় ফুচকা,মোটরসাইকেল জব্দ 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৩
অ- অ+

সুনামগঞ্জের তিনটি সীমান্ত এলাকা থেকে সাড়ে চার লাখ টাকা ভারতীয় ফুচকা,গরুসহ বিভিন্ন ভারতীয় পণ্যসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা সদর ও দোয়ারা বাজার উপজেলার বাশঁতলা, বাগানবাড়ি বিজিবি টহলদল অভিযান চালিয়ে এসব জব্দ করে। জব্দ করা এসব পণ্যের মূল্য সাড়ে ৪ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানিয়েছে, উপজেলা সদর উপজেলা নারায়নতলা সীমান্ত এলাকায় টহল দেয়ার সময় চোরাকারবারিরা ভারতীয় বিপুল পরিমাণ মদের বোতল ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো জব্দ করে।

একেই সময়ে দোয়ারা বাজার বাগানবাড়ি এলাকা টহলদল ফুসকাসহ মোটরসাইকেল ও বাঁশতলা সীমান্ত এলাকার দুটি ভারতীয় গরু টহলদল অভিযান চালিয়ে জব্দ করে। পৃথক তিনটি অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা পণ্যগুলো জব্দ করতে পারলে চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেলে পালিয়ে যায়। সে কারণে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি।

তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ সহ মাদক ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরো জোরদার করা হয়েছে। আটককৃত বাংলাদেশি ও ভারতীয় অবৈধ মালামাল সমূহ শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক আহত