হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৪৪
অ- অ+

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৩০ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৪০৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ জন।

গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৬৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১৭ হাজার ৫৪০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৩১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক আহত
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪৫