গোপালগঞ্জে মুকসুদপুর থানায় আগুন, এমপির বাড়ি ও বিএনপি কার্যালয়ে হামলা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:১১| আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:১৪
অ- অ+

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। একই সময় জেলার কাশিয়ানী উপজেলায় স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে ও বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে মুকসুদপুর থানায় আগুন ধরিয়ে দেয়।

এছাড়া জেলার কাশিয়ানী উপজেলায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি বিক্ষুব্ধরা স্থানীয় বিএনপির কার্যালয়েও ব্যাপক ভাঙচুর চালায়।

এসব ঘটনার পর মুকসুদপুর থানার বর্তমান পরিস্থিতি এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক: রিজভী
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন
বিশ্ববাজারে টানা পতনের পর বাড়লো স্বর্ণের দাম
চাঁদপুর ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার