হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫০| আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১
অ- অ+

রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার হওয়া সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হত্যা ও ভাঙচুরসহ অন্তত ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল রাত সাড়ে ৩টার দিকে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর গ্রেপ্তারের ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ নম্বর বাসায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অবস্থান করছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উত্তরার ওই বাড়িটি নুরুল ইসলাম নাহিদের মেয়ের। তিনি ঠিক কত দিন ধরে ওই বাসায় আত্মগোপনে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের তথ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যা, ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। ওসি খালিদ মুনসুর বলেন, মামলাগুলোর বেশির ভাগই সিলেটে দায়ের করা হয়েছে এবং সবগুলো মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না, তাও যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০
বেঁচে থাকতে হলে নিজের জন্য কৃষক হোন—"আদি ধারায় ফিরি"
তারা ফিরে আসতে কতটা ভয়ঙ্কর নাশকতা ঘটাতে পারে
নিজের মাটি ও সংস্কৃতি বাদ দিলে সেরা সফটওয়্যারও অন্ধ