মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৩৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনের মামলায় ১২ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন এবং মাদক মামলায় দুজন রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনভর মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ২৭ জনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার অন্যদের মধ্যে পরোয়ানাভুক্ত একজন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের মামলায় ১১ জন রয়েছেন। সব মিলিয়ে ২৭ জনকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। অভিযানে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৫ দশমিক ৪ গ্রাম, উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২ গ্রাম ওজনের ছয় পুরিয়া গাঁজা এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নয়ন (৩০), রনি হোসেন (২৭), সজীব (২৩), সুজন (২০), মনির (১৯), শিহাব (২৪), আবির আহমেদ (২২), রুবেল রানা (২৮), শামীম মিরোহ (৩৩), মারুফ (২৫), দেলোয়ার (২২), রুবেল (২৮), তানভীর আহমেদ (৩২), বিল্লাল হোসেন (৪১), আবুল বাশার (৪৭), কাজী নুরুল আমিন তুহিন (৫৫), সাব্বির (২৬), জাকারিয়া শাওন (২৫), শাওম আহমেদ সীমান্ত (২১), মাকসুদ (৩৬), মহাসিন আকন্দ (২৪), কবির আহমেদ (৩৮), সোহাগ (৩২), রাশেদ আলী (২৪), সবুজ (২৭), মাহি হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যে শর্তে সরকারকে সহযোগিতা করবে জামায়াত
চট্টগ্রামে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার
সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখাবে হারপিক, চালু হলো অ্যানিমেটেড সিরিজ