আ.লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য ও ‘ইয়াবা বদির’ জামাতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২| আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫২
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপ-কমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার ভোর ৪টার দিকে রাজধানীর নিকেতনে নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সকালে এসআরবির একটি সূত্র ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে নিকেতন এলাকায় এসআরবির একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

রানা তাজউদ্দিনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার। তিনি সম্পর্কে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ওরফে ‘ইয়াবা বদি’র জামাতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা
শুধু শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না, মনুষত্বও লাগে
রাষ্ট্রশ্রীকাতরতা থেকে রাষ্ট্রশ্রীগর্বীতা
মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর, আহত ৩