রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫
অ- অ+

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে সংশ্লিষ্ট থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ১৪৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ ছাড়া ওয়ারী বিভাগ ৯১ জন, লালবাগ বিভাগ ৭০ জন, তেজগাঁও বিভাগ ৬৮ জন, মতিঝিল বিভাগ ৫৮ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, রমনা বিভাগ ৫০ জন, গুলশান বিভাগ ২৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নাশকতার সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন এবং ৯ বোতল এস্কাফ। এ ছাড়া ২৯টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১টি অটোরিকশা, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মধ্যেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
কুয়েতে ড্রোন হামলা, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা
গোপালগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন