মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৬| আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনেও ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে কৃষি মার্কেট এলাকায়, রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেটে এবং রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বসিলায় র‍্যাব-২ কার্যালয় ও রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি জানান, কৃষি মার্কেট ও আসাদগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শ্যামলী এলাকা থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

এদিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হলেও সেটি বিস্ফোরিত হয়নি। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলটি নিষ্ক্রিয় করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
ই-ক্যাব নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে বাধা, দুই প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ
কক্সবাজারের সাবেক এডিসিসহ ১০ জন কারাগারে, ডিসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন