কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:১৭
অ- অ+

সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ আসনে আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

তিনি বলেন, শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।

এদিকে ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করে মঙ্গলবার গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা প্রজ্ঞাপনে সংবিধান ও সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী কিশোরগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণার কথা জানানো হয়। প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি সংসদকে অবহিত করেন।

স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ উল্লেখ করে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। ১৫ নভেম্বর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় তা গ্রহণ করা হয়েছে জানিয়ে স্পিকার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮-এর ৩ উপবিধি অনুযায়ী আসন শূন্য হওয়ার বিষয়টি সংসদকে অবহিত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণ
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
ব্যাটিংয়ে বাংলাদেশকে টপকে এগিয়ে দক্ষিণ আফ্রিকা, বৃষ্টিতে থমকে গেল খেলা
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাধবপুরের ৬ যুবক নিখোঁজ