সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাইডার ও ৭৭ ককটেল বস্তু উদ্ধার

পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাইডার ও ৭৭টি ককটেল বস্তু উদ্ধার এসআরবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে এগুলো উদ্ধার করা হয়।
পাবনা এসআরবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার বলেন, পেশাগতভাবে ককটেল তৈরি করে নাশকতা কাজে সরবরাহ করা হতো বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে খবর পেয়ে দুর্বৃত্তরা সরে পড়ে।
তিনি আরও বলেন, উপজেলার ধুলাউরি ইউনিয়নের ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে ককটেল বা বোমা জাতীয় বিস্ফোরক তৈরি করা হচ্ছে। যা নাশকতা সৃষ্টির কাজে সরবরাহ করা হতো বলে গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে কাজ করছিলো পাবনা এসআরবি। সোমবার রাত ১২টায় ধুলাউড়ির ওই বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন সাউজের ৭৭ টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়। এছাড়া ১৩০ গ্রাম গান পাউডার ও লাল টেপসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
পরে রাতেই এগুলো উদ্ধারে এসআরবির রাজশাহীস্থ বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় মঙ্গলবার দুপুরে এ গুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করে সাঁথিয়া থানা জিম্মায় দেওয়া হয়েছে। এ ধরনের বিস্ফোরণ দ্রব্য তৈরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান এসআরবি।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










