ঘাটাইলে কৃষকের তিন বিঘা জমির পাকা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৩| আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৩৪
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক কৃষকের তিন বিঘা জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। ঋণ করে ফলানো ফসল এক রাতেই আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে যাওয়ার পথে কৃষক মোহাম্মদ আব্দুল।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক মোহাম্মদ আব্দুল ওই এলাকার মৃত আজগর আলী ছেলে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কৃষক আব্দুলের তিন বিঘা জমির ধানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই ধান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ঐ কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সারা বছরের শ্রম, ঘাম ও আশা ভরসায় ফলানো ফসল পুড়ে ছাই হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, তিন বিঘা জমির ধান পাকা ধান মাড়াইয়ের জন্য কেটে জমিতেই স্তপ করে রেখেছিলাম। গতকাল গভীর রাতে প্রতিবেশীরা ধানের স্তপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরও বলেন, অনেক ধার-দেনা করে ধান চাষ করেছি। ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি সরকারি প্রণোদনা,আর্থিক অনুদান এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের। পাশাপাশি ক্ষতিগ্রস্থ কৃষককে প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাইডার ও ৭৭ ককটেল বস্তু উদ্ধার
কিশোর মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড
খুলনায় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর 
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর সাময়িক বরখাস্ত