গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৩
অ- অ+

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলা শহরে তার ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

তিনি জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিককে তার ভাইয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধর্ষণ