দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৩৭
অ- অ+

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম ওরফে মনু (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত কুরিয়ারের কার্টুন, শোষক তুলার প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন এবং একটি ক্যাশ মেমোসহ চালান কপি জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

​জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আনোয়ার হোসেন বিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল ১৭ নভেম্বর দুপুর ১টা ১০ মিনিটে কোতোয়ালী থানাধীন কালিতলাস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস এর পেছনে পার্সেল গোডাউনে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে মো. আতিক খান মিম ওরফে মনু নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

​

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজতে থাকা কার্টুন তল্লাশি করে ৬০০ পাতায় ১০ পিস করে মোট ৬ হাজার পিস (ওজন ১ হাজার ৬২০ গ্রাম) ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কার্টুনের ভেতর থেকে ৭০টি নীল রঙের মিনার ব্র্যান্ডের শোষক তুলার প্যাকেট, ১৮টি জয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট এবং আসামীর পকেট থেকে ক্যাশ মেমসহ চালান কপি জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ জনের