শুধু শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না, মনুষত্বও লাগে

শুধু শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না। মনুষত্বও লাগে।
তিনি মন্ত্রণালয় চালানোর মতো যোগ্য নন। আমার দৃষ্টিতে তিনি অযোগ্য লোক।
তিনি তখন শিক্ষা মন্ত্রী। থাকতেন মিন্টু রোডের সরকারি বাসভবনে। আমার স্ত্রীর বদলির জন্য গিয়েছিলাম তার সরকারি বাসভবনে।
মাধ্যম ছিল, আমাদের বন্ধু তখনকার তার জনসংযোগ কর্মকর্তা (বিসিএস তথ্য) আবু নাসের টিপু। তার পরামর্শেই আমি মিন্টু রোডের সরকারি বাসভবনে যাই এক সকালে। গিয়ে যা দেখলাম তার জন্য প্রস্ত্বত ছিলাম না। বেশ বেলা করে তিনি ওপর থেকে নামলেন।
নেমেই ঘোষণা দিলেন, কিশোরগঞ্জের ছাড়া সবাই যেন বাসার বাইরে চলে যায়।
অন্য এলাকার কারো সাথে তিনি কথা বলবেন না। তার আচরণ দেখে আমি আর বন্ধু ও পরষ্পরের মুখ চাওয়া-চাওয়ি করলাম। বন্ধু ইতস্তত বোধ করলো।
আসলে আমরা কেউ তার এমন আচরণের জন্য প্রস্তত ছিলাম না। আমি বন্ধুকে বিভ্রত না করে বেরিয়ে এলাম।
তখন বুঝলাম তিনি শিক্ষা মন্ত্রী নন, কিশোরগঞ্জের মন্ত্রী ! শিক্ষিত, কিন্তু ছোট মনের মানুষ।
আমার স্ত্রী ঠিকই বদলি হয়েছে, অন্যভাবে । তার সহযোগিতার আর দরকার হয়নি। এমন লোক মন্ত্রী হলে তার মন্ত্রণালেযের কি অবস্থা হয়, তা একবার ভেবে দেখুন। সেই দিনই বুঝলাম শুধু শিক্ষা থাকলেই শিক্ষিত হওয়া যায় না। মনুষত্বও লাগে।
কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা সার্টিফিকেট অর্জন করলেই প্রকৃত মানুষ বা সুশিক্ষিত হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে শিক্ষার পাশাপাশি নিচের গুণগুলো থাকা জরুরি:
নৈতিকতা ও মূল্যবোধ: মানুষের ভালো-মন্দের তফাত বোঝার ক্ষমতা এবং সততা থাকা।
সহানুভূতি ও সংবেদনশীলতা: অন্য মানুষের কষ্ট অনুধাবন করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বিবেক ও দায়িত্ববোধ: নিজের কাজের ফলাফলের দায় নিতে শেখা এবং অন্যায় থেকে দূরে থাকা।
শিক্ষা মানুষকে কেবল জ্ঞানী বা পেশাগতভাবে দক্ষ করে তোলে, কিন্তু সেই জ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করার মানসিকতা তৈরি করে মনুষ্যত্ব।
একজন রাজনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার কারণ দেখিয়ে তিনি ১৭ নভেম্বর ২০২৬ তারিখে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। শোনা যাচ্ছে মন্ত্রীত্ব না পেয়ে তিনি পদত্যাগ করেছেন।
তিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন এবং সেখান থেকেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র পাঠান।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
লেখক: সাংবাদিক
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












