পল্লবীতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬
অ- অ+

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে ও আশপাশের সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ পোশাকশ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের ধাওয়ায় শ্রমিকরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেয় এবং কিছুক্ষণ পরপর পুনরায় মূল সড়কে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এই ঘটনার জেরে পল্লবী ও তৎসংলগ্ন এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন
বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের
তেজগাঁও এলাকায় আ. লীগ ও অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার, ককটেল উদ্ধার
যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা