জুলকারনাইন সায়েরের অডিওর সূত্র ধরে ডিবির অভিযান, ২ কেজি গানপাউডারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৭:১২
অ- অ+

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, মামুন অর রশীদ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানান, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেন তিনি। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গানপাউডার ঢাকায় নিয়ে আসেন।

এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করতেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাসে আগুন-ককটেল হামলা ঠেকাতে সতর্ক এসআরবি
বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি, যা জানাল বিএনপি
বরিশাল, পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার
একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন