ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭, মামলা ৬০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরক ও অন্যান্য আলামত উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫৪ জন, ওয়ারীতে ৭৪ জন, মতিঝিলে ৪৩ জন, তেজগাঁওয়ে ৯১ জন, মিরপুরে ১০৩ জন, গুলশানে ৬৬ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, স্পেশাল রিজার্ভ ইউনিটে (এসআরইউ) ৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১০ জন রয়েছেন।

অভিযানকালে ৪টি ককটেল, বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ, ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও এক পুরিয়া গাঁজা, ২ দশমিক ২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ
বেঁচে থাকতে হলে নিজের জন্য কৃষক হোন—"আদি ধারায় ফিরি"
তারা ফিরে আসতে কতটা ভয়ঙ্কর নাশকতা ঘটাতে পারে
নিজের মাটি ও সংস্কৃতি বাদ দিলে সেরা সফটওয়্যারও অন্ধ