খিলগাঁওয়ে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ, শ্রমিক দল নেত্রী নারী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২২:৩১
অ- অ+

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ফ্লাইওভার থেকে নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নাসিমা বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন। আহত নাসিমা বেগম ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের সদস্য বলে জানিয়েছেন দলটির নেতারা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নাসিমা বর্তমানে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্ধ্যায় খিলগাঁও রেলগেট কাঁচাবাজার-সংলগ্ন এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করেন। সেটি সড়কে বিস্ফোরিত হলে নাসিমা আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি ফ্লাইওভারের ওপর থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। আহত নাসিমাকে দেখতে হাসপাতালে যান শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, নাসিমা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন, বাসে অগ্নিসংযোগ
মানিকগঞ্জে অবৈধ পেট্রোল মজুদ ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা