চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের গাড়ি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২১:২৬
অ- অ+

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য পুরোনো একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তারা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তাঁরা গাড়িটি আর নির্ধারিত স্থানে পাননি।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিনের বেলায় পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে অবৈধ পেট্রোল মজুদ ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা 
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই অফিসে আগুন