পল্লবীতে ট্রাস্ট পরিবহনের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৮
অ- অ+

রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসিবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাস্ট পরিবহনের বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চালক ও কর্মচারীরা সাগুফতা ফুড কোর্টের সামনে কাজ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকের একটি আসনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বায়তুল মোকাররমের পালিয়ে থাকা খতিব মুফতি রুহুল আমিন আটক
যে শর্তে সরকারকে সহযোগিতা করবে জামায়াত
চট্টগ্রামে ইয়াসিন বাহিনীর ছয় সদস্য গ্রেপ্তার
সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ দিল রূপপুর, প্রথম দফার পরীক্ষা সফল