বগুড়ায় ট্যাপেন্টাডলসহ মা-ছেলে গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২১:১০
অ- অ+

বগুড়ায় বসতবাড়িতে মজুত রাখা ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি হিসেবে পরিচিত কুলসুম বেগম (৩৮) ও তাঁর ছেলে আব্দুল কাইযুম লামকে (১৯) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোরে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বুধবার দুপুরে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান।

জেলা পুলিশের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর পৌনে ৫টার দিকে সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবি। এ সময় লিটন শেখের বসতবাড়িতে তল্লাশি করে একটি অস্থায়ী মুরগির সেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় লিটনের শেখের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। তবে তবে অভিযানের খবর পেয়ে কুলসুমের স্বামী লিটন শেখ (৪২) পালিয়ে যান। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, স্বামী-স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। পলাতক লিটন শেখকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুই অফিসে আগুন
মোহাম্মদপুরে আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য রব্বানী গ্রেপ্তার, মাদক উদ্ধার
চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি