বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২০:৪৭
অ- অ+

পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হয়েছেন মো. শফিকুল ইসলাম। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ (প্লানিং, প্রমোশন অ্যান্ড ট্রান্সফার উইং) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের পদে পদোন্নতির নীতিমালা, ২০২২-এর বিধান অনুযায়ী শফিকুল ইসলামের এ পদোন্নতি কার্যকর করা হয়েছে।

পদোন্নতির পর তাকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করে পুনরায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) শবনম শিরিনকে পরিসংখ্যান বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরি
গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা করছে অপশক্তি: সংসদে স্পিকার
‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ রুখতে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নেতাকে ঘুসি