পাবনার মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন মিরপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮
অ- অ+

রাজধানীর মিরপুরের শাহ আলীবাগ এলাকায় অভিযান চালিয়ে পাবনার বেড়া উপজেলার মাসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিরাজ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার ডিবি পুলিশের ওয়ারী বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সকালে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গ্রেপ্তার মিরাজ হোসেন পাবনার আমিনপুর থানার ৮ নম্বর মাসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের একবারের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিরাজ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা, প্রশাসনিক কাজে বাধা; ২২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা