মানিকগঞ্জে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশুপার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী 

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৩০
অ- অ+

দীর্ঘদিনের অবহেলা আর অযত্নের অবসান ঘটিয়ে নতুন করে শিশুদের জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থিত পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল পার্কটি। ময়লা-আবর্জনা, ঝোপঝাড়ে ছেয়ে গিয়েছিল পুরো এলাকা। অকেজো হয়ে পড়েছিল শিশুদের বিনোদনের বিভিন্ন রাইড। ফলে জেলার একমাত্র শিশু পার্কটি থেকে বঞ্চিত হচ্ছিল শিশুরা।নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আবারও উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য আফরোজা খানম রিতা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সংস্কার শেষে পার্কটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো।

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জেলার একমাত্র শিশু পার্কটি বিগত সময়ে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। স্থানীয় শিশুদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরেছি। শিশুরা যেন সুন্দর ও আনন্দময় পরিবেশে সময় কাটাতে পারে, সেটিই আমার প্রত্যাশা।

এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুনি-সন্ত্রাসীদের পরিষ্কার জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
গাজীপুরে ফের শ্রমিক অবরোধ
গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ, সেখানকার লাখ লাখ মানুষ দেশপ্রেমিক: রিজভী
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন