যশোরে কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক আহত

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
অ- অ+

যশোরে ঢাকা থেকে আসার পথে একটি কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে গাড়ির চালক রাজিব (৩৫) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার পার হয়ে ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রাজিব যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি ‘মায়ের দোয়া’ নামের একটি কাভার্ড ভ্যান নিয়ে ঢাকা থেকে যশোরে আসছিলেন। পথে ফতেপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত আনুমানিক ৩টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মিরাজুল ইসলাম বলেন কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিবি এবং কোতয়ালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে, কি কারণে কারা এ ধরনের ঘটনা ঘটালো তা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু
জুলাই হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ