আইসিজেতে গণহত্যা মামলার শুনানি সরাসরি দেখছেন হাজারো রোহিঙ্গা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:১৯
অ- অ+

কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫ ক্যাম্পে বড় পর্দায় নেদারল‌্যা‌ন্ডের হে‌গে অনু‌ষ্টিত আইসি‌জে এর বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ, ন্যায়বিচারের আশায় স্বজনহারা উখিয়া টেকনা‌ফের রো‌হিঙ্গা জন‌গো‌ষ্টি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্প। বড় এলইডি স্ক্রিনের সামনে জড়ো হয়েছেন হাজারো রোহিঙ্গা। মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারপ্রক্রিয়া সরাসরি দেখার অপেক্ষায় তাঁরা।

এদিন ক্যাম্পজুড়ে বিরাজ করছে থমথমে ও বিষণ্ন পরিবেশ। স্বজন হারানোর বেদনা, নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেলে আসা ভিটেমাটির স্মৃতি এবং দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের বঞ্চনা যেন ফুটে উঠেছে তাঁদের চোখেমুখে। বহুদিনের প্রতীক্ষিত ন্যায়বিচারের আশায় রুদ্ধশ্বাসে বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন তাঁরা।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলার শুনানি ঘিরে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়েছে। জামতলী ক্যাম্পের বড় পর্দায় আদালতের শুনানি সরাসরি সম্প্রচার করা হলে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী বিপুলসংখ্যক রোহিঙ্গা সেখানে উপস্থিত হন।

দীর্ঘদিন ধরে নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখা রোহিঙ্গাদের কাছে এই বিচারপ্রক্রিয়া শুধু একটি আইনি কার্যক্রম নয়; বরং স্বজন হারানোর বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদে নিজ দেশে ফেরার প্রত্যাশার সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় হবে শতভাগ তামাকমুক্ত
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
জ্যোতিকা জ্যোতির গুগল ড্রাইভে ‘চব্বিশের বেঈমান’ তালিকা, ছিলেন যেসব তারকা
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী