শিরোনাম :

লঘুচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, এরপর কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩২
অ- অ+

ভারতের উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার পর সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক হয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গত শুক্রবারের (২০ নভেম্বর) গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে বর্তমানে উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

রবিবার (২২ নভেম্বর): আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২৩ নভেম্বর): রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ নভেম্বর): সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার (২৫ নভেম্বর): মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর): বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

(ঢাকাটাইমস/২২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিললো রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা
টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার নিচে নামল
শ্রমিক দলের নতুন আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব শিমুল বিশ্বাস
গোপালগঞ্জে বিজিবি মোতায়েন সংখ্যা বেড়ে ৫৫ প্লাটুন