উত্তরখানে গভীর রাতে দাঁড়িয়ে থাকা স্টাফ বাসে আগুন

রাজধানী উত্তরখানে সড়কে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার দিবাগত গভীর রাতে কাঁচকুড়া বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৩ টা ১০ মিনিটের দিকে উত্তরখানের কাঁচকুড়া বেপারীপাড়া এলাকার সড়কে পার্কিং করে রাখা বাসটিতে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ভোর ৩টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।
ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারে (এডিসি) এইচ এম এরশাদ বলেন, রাতে একটি স্টাফ বাস রাস্তার ওপর পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা ঐ বাসটিতে আগুন দেয়। এই বাসটি একটি সরকারি কোম্পানিতে স্টাফদের আনা নেওয়া করতো। বাসে কোনো লোকজন।কে বা কারা আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













