লালবাগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ১৬:১৬
অ- অ+

রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জুও রয়েছেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন– লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেজবাহ উদ্দিনের বয়স ৬২ বছর।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি: রিজভী
বংশালে ৩৩ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
কথার চেয়ে কাজে বিশ্বাসী মানবিক রাষ্ট্রনায়ক তারেক রহমানের আজ শুভ জন্মদিন
‘জয় বাংলা’ বলেই দৌড়! আ.লীগ নেতা-কর্মীদের বিড়ালের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী