অবরোধের চেষ্টা ঠেকিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখছে আনসার, মাঠে ৪২ প্লাটুন সদস্য

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৯
অ- অ+

শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শিল্পাঞ্চল ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে মাঠে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২ প্লাটুন সদস্য। তাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

শুক্রবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করা, বিশৃঙ্খলা প্রতিরোধ, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। তারা টহল, স্ট্যাটিক ডিউটি, মোবাইল মুভমেন্ট ও নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার গাজীপুরের শিল্পাঞ্চল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৩ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। শ্রীপুরের আশপাড়া, গড়গড়িয়া, মাওনা চৌরাস্তা, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষিপ্ত অবস্থান ও সড়ক অবরোধের চেষ্টা দেখা যায়। মাওনা ফ্লাইওভারে শ্রমিকদের অবরোধে যান চলাচল বিঘ্নিত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ছাড়া ভোগড়া বাইপাস, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, তেলিপাড়া, পল্লী বিদ্যুৎ ও চান্দনা চৌরাস্তা এলাকায় আনসার সদস্যরা টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে চার প্লাটুন আনসার সদস্য। তাঁরা চাষাঢ়া, শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, সাইনবোর্ড, শিমরাইল, বিসিক শিল্পনগরী, ফতুল্লা স্টেডিয়াম ও কাঁচপুর ব্রিজ এলাকায় টহল ও স্থির দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে গোপালগঞ্জে আট প্লাটুন, খুলনায় চার, ফরিদপুরে পাঁচ, মাদারীপুরে চার এবং শরীয়তপুরে চার প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

আনসার বাহিনীর সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের জন্য সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের কর্মপরিবেশ, উৎপাদন কার্যক্রম ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেমরায় পেট্রোল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের বিশেষ অভিযানে ৯৪৭ গ্রেপ্তার
কক্সবাজারে কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল বাইক আরোহী দুই ভাই