আকস্মিক ত্রিশাল থানা পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:০৫
অ- অ+

ময়মনসিংহের ত্রিশাল থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

বৃহস্পতিবার পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। পরে উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশ নিয়ে বক্তব্য দেন তিনি।

থানা পরিদর্শনের সময় ডিআইজি জানতে পারেন, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে উপজেলা মিলনায়তনে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক সভায় রয়েছেন। পরিদর্শনের খবর পেয়ে ওসি থানায় ফিরে আসতে চাইলে স্থানীয় সংসদ সদস্য ডিআইজিকে সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। একই সঙ্গে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের অনুরোধ করেন।

পরে থানা পরিদর্শন শেষ করে সভায় যোগ দেন রেঞ্জ ডিআইজি। উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সভায় উপস্থিত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।

বক্তব্যে ডিআইজি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারের আহ্বান জানান।

এর আগে থানা পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে আন্তরিকতা, নিষ্ঠা, সংযম ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বালাও-পোড়াও করে সরকারকে স্তব্ধ করা যাবে না’
ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে আরও এক বছর থাকছেন গোলাম মোর্তোজা
শ্রমিক অসন্তোষের সুযোগে নাশকতার চেষ্টা, সতর্ক জিএমপি; গ্রেপ্তার ৮০
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ পাঁচ দাবিতে ৩৯ দিন রাজপথে থাকবে এনসিপি