মিরসরাইয়ে গাছ কেটে মহাসড়ক ব্যারিকেড

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৩৯
অ- অ+

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়েছে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় খৈয়াছড়া ইউনিয়নের নিচতালুক কলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বৃহস্পতিবার ভোরে মুখে মাস্ক পড়া ৫ থেকে ৬ জনের একটি দল মোটর চালিত গাছ কাটার করাত দিয়ে একটি কড়ই গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেলে দেয়। গাছটি একটি তেলের ভাউচারের উপর পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া বুধবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে পৃথক ৫টি স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে। ফলে সকাল থেকেই দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে যানজট লেগে থাকে।

গাছ কাটার বিষয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, গাছকেটে সড়ক অবরোধ করার খবর পেয়ে ফায়ার সার্ভিস এর একটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে গাছটি অপসারন করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

গাছকেটে সড়ক অবরোধের বিষয়টি অস্বীকার করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাইয়ে গাছ কেটে সড়ক অবরোধের কথাটি ঠিক নয়। গতরাতে ঝড় হাওয়ার কারণে গাছটি পড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। (ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
শ্রমিক বিক্ষোভে গাজীপুর শিল্পাঞ্চলে ১২২ কারখানা বন্ধ ঘোষণা  
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
বিশ্বমানের নিডেক এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যাল