সাতক্ষীরায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২০:১৩
অ- অ+

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ইব্রাহিম গাজী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর গ্রামের শহর আলীর ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরী জন্ম থেকেই বাক ও শারীরিক প্রতিবন্ধী। তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় জন্মের পর থেকেই সে নানির কাছে বসবাস করত।

মামলার বিবরণে বলা হয়, গত বছরের ১২ মার্চ সকাল ১০টার দিকে বসতবাড়ির পাশের একটি ঝোপে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইব্রাহিম। এ সময় কিশোরীর গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইব্রাহিমকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় কিশোরীর নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আকবর আলী জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নূরুল আমিন।

(ঢাকা টাইমস/১৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে আগুন
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু  
ডিএমপির এসআরইউ প্রধান হলেন আবদুল কুদ্দুস চৌধুরী
ময়মনসিংহে ট্রেনে আগুন