কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোন ধাপে কতটি ইউনিয়ন পরিষদে ভোট হবে এবং ভোটগ্রহণের তারিখ কবে, তা প্রকাশ করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে পাঁচ ধাপের নির্বাচনের তারিখ ও ইউনিয়ন পরিষদের তালিকা জানানো হয়।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে ও ২৭ মে। এর মধ্যে প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।
পাঁচ ধাপে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।
কোন ইউনিয়নে কবে নির্বাচন, দেখুন তালিকা: https://surl.li/qboyru
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













