ডিএমপির এসআরইউ প্রধান হলেন আবদুল কুদ্দুস চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৫৯
অ- অ+

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তিনি সদ্য সাবেক এসআরইউ প্রধান মোহাম্মদ শামসুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এসআরইউ প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। একই আদেশে ডিএমপির এসআরইউ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়।

আবদুল কুদ্দুস চৌধুরী ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু  
ময়মনসিংহে ট্রেনে আগুন
গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর
প্রথম ইনিংসে রেকর্ড, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস; হারল বাংলাদেশ