জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২১:৫৩
অ- অ+

দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতা, মসজিদের ইমাম-খতিব ও সাধারণ মানুষের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।

তিনি মসজিদের ইমাম ও খতিবদের জুমার খুতবায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা থেকে বিরত থাকা এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার বিষয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

ধর্মমন্ত্রী আরও বলেন, কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃত্বসহ সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক বিক্ষোভে গাজীপুর শিল্পাঞ্চলে ১২২ কারখানা বন্ধ ঘোষণা  
মিরসরাইয়ে গাছ কেটে মহাসড়ক ব্যারিকেড
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
বিশ্বমানের নিডেক এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যাল